ময়মনসিংহ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় আমি বিব্রত-বিরক্ত জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিক জাতীয় পরিচয়পত্র সংশোধন: জেনে নিন এনআইডি কার্ডে নাম ও বয়স পরিবর্তনের নতুন নিয়মকানুন বিএনপি জরুরি বৈঠকে কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও “আপনারা কারা?” – “আমরা ম্যাজিস্ট্রেট!” “এমন ম্যাজিস্ট্রেট তো অনেকেই আসে, আসার আগে বলে আসবেন না?” প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কৃষক লীগ উত্তরায় ১ হাজার গাছ লাগালো

  • Reporter Name
  • আপডেট সময় ০২:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

অনলাইন নিউজ-

রাজধানীর উত্তরায় ১ হাজার ফলজ, বনজ ও ভেষজ গাছ লাগিয়েছে কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর। আজ শনিবার কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের নেতৃত্বে ‍উত্তরার ১৫নং সেক্টর ব্রিজ লেকপাড় ও রাস্তার ধারে গাছগুলো লাগানো হয়। এ সময় কৃষক লীগের সভাপতি বলেন, বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠার ৫২ বছর পূর্তি উপলক্ষ্যে এই বছর আষাঢ়-শ্রাবণ-ভাদ্র এ ৩ মাসে ৫২ লাখ বৃক্ষরোপণ করা হবে।  প্রতিটি বৃক্ষকে রোপণের পর নিজ সন্তানের মতো পরিচর্যা ও প্রতিপালন করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও কৃষক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দল ক্ষমতায় থাকলেও গাছ লাগায়, ক্ষমতায় না থাকলেও গাছ লাগায়। স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত চক্র ক্ষমতায় থাকলেও গাছ নিধন করে, ক্ষমতায় না থাকলেও গাছ নিধন করে।নিধনকারীদের দেশবিরোধী কর্মকাণ্ড রুখতে কৃষক লীগের তৃণমূল কমিটি শক্তিশালী করতে হবে।বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান বক্তার হিসেবে কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু বলেন, গাছ মানুষের ও পরিবেশের অকৃত্রিম বন্ধু।তাই আসুন প্রত্যেকে আমরা এই বছর ৫২টি করে গাছ লাগানোর পরিকল্পনা করি।

ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন।এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন কৃষক লীগের সহসভাপতি আকবর আলী চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ড. হাবিবুর রহমান মোল্লা, নুরে আলম সিদ্দিকী হক, ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, সহ-আইন সম্পাদক অ্যাড. রাবেয়া হক, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক হালিম খান, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক লুৎফর রহমান।

কৃষক লীগ উত্তরায় ১ হাজার গাছ লাগালো

এ সময় কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে গত ১৫ জুন পহেলা আষাঢ় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনা বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।এরই ধারাবাহিকতায় আজ উত্তরা ১৫নং সেক্টরের ২নং ব্রিজ লেকপাড়ে রাস্তার পাশে কৃষক লীগের নেতাকর্মীরা ১ হাজার বৃক্ষ রোপণ করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

কৃষক লীগ উত্তরায় ১ হাজার গাছ লাগালো

আপডেট সময় ০২:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪