ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গত ৬ মাসে ৩৩৬ শিশু যৌন নির্যাতনের শিকার, হত্যা করা হয়েছে ৮৬ জনকে পূর্বধলায় নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে শিশু সুরক্ষা নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত জনগণের সেবায় অনন্য সোনিয়া বেগম: আগিয়া ইউনিয়নে টানা ৩য় বার জয়ের পথে ‘জনপ্রিয়’ সংরক্ষিত নারী মেম্বার নওগাঁয় প্রশাসনের নির্দেশ তোয়াক্কা না করে অবৈধ ‘বিবিসি ব্রিকস’ চালুর চেষ্টা ফেনী পৌরসভার সহায়তায় হাসি ফুটল দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মুখে নতুন মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী” হাঁটু পানিতে নিমজ্জিত ত্রিশালের প্রধান সড়ক শেরপুরে দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ প্রতিমন্ত্রী ইকবাল হোসেইনের নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

“ছাত্রদলের বিরুদ্ধে গ্রাফিতি বিকৃতির অভিযোগ আনলেন শিবির সভাপতি”

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

গত মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম দাবি করেন, ছাত্রদল জুলাই বিপ্লবের চেতনাকে অন্তরে ধারণ করে না বলেই বিপ্লবের স্মৃতি সম্বলিত গ্রাফিতি মুছে ফেলে সেখানে আপত্তিকর ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করছে।

শিবির সভাপতি বলেন, ৫ আগস্টের পর ক্যাম্পাস হবে সাধারণ শিক্ষার্থীদের, কোনো সন্ত্রাসী গোষ্ঠীর জন্য নয়। তিনি অভিযোগ করেন, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের মিছিলে যেতে আগ্রহী নয় এবং তারা ক্যাম্পাসে পুনরায় ‘গণরুম-গেস্টরুম’ সংস্কৃতি চালু করতে পারছে না বলেই হতাশ হয়ে পুরনো সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। নূরুল ইসলামের দাবি, বর্তমান সরকারের শাসনামলে গত দুই মাসে ৩১ জন মানুষকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের মতো অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, সাবেক ছাত্রলীগ কর্মীদের পুনর্বাসিত করে ছাত্রদল এখন অপকর্ম চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম অবিলম্বে সিটি কলেজের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, গণরায় অমান্য করে যদি ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়, তবে ছাত্রদলকে ভয়াবহ গণবিস্ফোরণের মুখোমুখি হতে হবে এবং তাদের পরিণতি ফ্যাসিস্টদের চেয়েও করুণ হতে পারে। সংবাদ সম্মেলনে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গত ৬ মাসে ৩৩৬ শিশু যৌন নির্যাতনের শিকার, হত্যা করা হয়েছে ৮৬ জনকে

“ছাত্রদলের বিরুদ্ধে গ্রাফিতি বিকৃতির অভিযোগ আনলেন শিবির সভাপতি”

আপডেট সময় ১০:১৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬