ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু শিগগিরই কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক উন্নয়নের আশ্বাস দিলেন সড়কমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, ধানখেত থেকে ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বধলা থানায় নয়া ওসির দায়িত্ব গ্রহণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল শুরু এমন বৃষ্টি কতদিন থাকবে, বার্তা আবহাওয়া অফিসের ​৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় তীব্র বন্যার শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ধান পরিবহন ট্রাকে চাঁদাবাজির অভিযোগে বিএনপি-যুবদলের ৩ নেতা গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় নাটোরের সিংড়ায়  হাতেনাতে বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর এলাকা থেকে ধান নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয় দুটি ট্রাক। ট্রাক দুটি শেরকোল শাহী বাজারে আসলে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ তার অনুসারীরা। ধানের মালিক আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানালে সেনাবাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।ধানের মালিক আবু বক্কর বলেন, ধানের ট্রাক রওয়ানা দেওয়ার পরে কয়েকজন এসে আমাদের ট্রাকে চাঁদা দাবি করেন। রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির অভিযোগে তিনজনকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু

ধান পরিবহন ট্রাকে চাঁদাবাজির অভিযোগে বিএনপি-যুবদলের ৩ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫