ময়মনসিংহ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের পর্দা নামল, চ্যাম্পিয়ন পৌরসভা ​রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশী মদসহ প্রাইভেটকার আটক, গ্রেফতার ১ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার: ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার ধামইরহাটে সমন্বিত পানিসম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় গম্ভীরা প্রদর্শনী নেত্রকোণায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও অনুদান প্রদান ফরিদপুরের দুর্গাপূজার বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নালিতাবাড়ীতে খাল থেকে নিখোঁজ বিধবার মরদেহ উদ্ধার পাঁচবিবিতে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে জিপিএ-৫ প্রাপ্ত ১০১ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ধামইরহাটে সমন্বিত পানিসম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় গম্ভীরা প্রদর্শনী

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক লোকনাট্য ‘গম্ভীরা’ অনুষ্ঠিত হয়েছে।

গত ​শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার খেলনা ইউনিয়নের বেড়ীতলা একাডেমি স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে পরিচালিত ‘GO4IMPact’ প্রকল্পের উদ্যোগে এই সচতেনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
​

খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির উদ্বোধন করেন। গম্ভীরা পরিবেশন করেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত ‘প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট’-এর শিল্পীবৃন্দ।

​নাটিকা ও পরিবেশনার মাধ্যমে সমন্বিত পানিসম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য সঠিক স্থানে ফেলা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। গম্ভীরা পরিবেশনার মাধ্যমে স্থানীয় জনগণকে পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সক্রিয় হতে উদ্বুদ্ধ করা হয়।
​

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং নারী-পুরুষসহ প্রায় চার শতাধিক দর্শক অংশ নেন।​আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সৃজনশীল ও বিনোদনমূলক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে পরিবেশ ও পানিসম্পদ সংরক্ষণ বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের পর্দা নামল, চ্যাম্পিয়ন পৌরসভা

ধামইরহাটে সমন্বিত পানিসম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় গম্ভীরা প্রদর্শনী

আপডেট সময় ১০:০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬