ময়মনসিংহ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের পর্দা নামল, চ্যাম্পিয়ন পৌরসভা ​রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশী মদসহ প্রাইভেটকার আটক, গ্রেফতার ১ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার: ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার ধামইরহাটে সমন্বিত পানিসম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় গম্ভীরা প্রদর্শনী নেত্রকোণায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও অনুদান প্রদান ফরিদপুরের দুর্গাপূজার বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নালিতাবাড়ীতে খাল থেকে নিখোঁজ বিধবার মরদেহ উদ্ধার পাঁচবিবিতে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে জিপিএ-৫ প্রাপ্ত ১০১ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নালিতাবাড়ীতে খাল থেকে নিখোঁজ বিধবার মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামের এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

হায়াতুন্নেছা উপজেলার গাছগড়া গ্রামের মৃত সহিমদ্দিনের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন হায়াতুন্নেছা। প্রায় চার বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং পরে আবার ফিরে আসতেন। তাই এবার বাড়ি থেকে বের হওয়ার পর স্বজনেরা প্রথমে তেমন উদ্বিগ্ন হননি।

পুলিশ জানায়, শনিবার সকালে হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখালের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনেরা এসে তাঁর পরিচয় শনাক্ত করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আপত্তি না থাকায় অপমৃত্যুর মামলা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের পর্দা নামল, চ্যাম্পিয়ন পৌরসভা

নালিতাবাড়ীতে খাল থেকে নিখোঁজ বিধবার মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:৪৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬