ময়মনসিংহ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার জানিয়েছেন মাহদী আমিন ত্রিশাল থানার এস আই নাহিদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলা পূর্বধলায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে শ্যালো মেশিন জব্দ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি বলে মন্তব্য করেছেন রিজভী পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় মা ইলিশ রক্ষায় ৩০০ জেলে পরিবারকে ভিজিএফের চাল বিতরণ নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান ফুলবাড়ীতে নগদ অ্যাকাউন্ট খুলে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, আটক ৪ গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে অনিয়ম ও হয়রানির অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নয়াপল্টনে আজ সমাবেশ করবে বিএনপি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে আজ সমাবেশ করবে বিএনপি। আজ বৃহস্পতিবার (০১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশ শুরু হবে।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও বক্তব্য রাখবেন। সমাবেশে ১২ দফা দাবি তুলে ধরবে শ্রমিক দল।

এদিকে কর্মসূচিতে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে ইতোমধ্যেই নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যৌথসভা ছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো, বিশেষ করে শ্রমিক দল সমাবেশ সফল করতে সক্রিয়ভাবে কাজ করছে। শ্রমিক সংগঠনগুলোর সকল ইউনিটকে সমাবেশে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোও শ্রমিক সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে।

আসন্ন মে দিবসের সমাবেশকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ১২ দফা দাবির প্রচারে রাজধানীজুড়ে লিফলেট বিতরণ, ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। ঢাকার শিল্পাঞ্চলগুলো থেকেও বিপুল সংখ্যক শ্রমিকের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। তিনি জানান, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শ্রমজীবী মানুষের সমস্যা তুলে ধরতে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। তিনি আশাবাদ প্রকাশ করেন, বিপুল সংখ্যক শ্রমিক ও বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশটি সফল ও স্মরণীয় হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী

নয়াপল্টনে আজ সমাবেশ করবে বিএনপি

আপডেট সময় ১০:৪৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫