ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি ১৭ বছর লড়াই করেছে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

বিএনপি গত ১৭ বছর ধরে শুধু একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করে আসছে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে নোয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দল নোয়াখালী জেলা শাখার উদ্যোগে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মো. শাহজাহান বলেন, ‘যে নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, সেই অধিকার আদায়ের সংগ্রামে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাভোগ করতে হয়েছে।’

 মো. শাহজাহান বলেন, ‘বিএনপি কোনো ক্যাডারভিত্তিক বা সশস্ত্র রাজনৈতিক দল নয়। আমরা অস্ত্রের মাধ্যমে নয়, বরং জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তনে বিশ্বাসী। বর্তমান সরকারের কর্মকাণ্ড থেকে শিক্ষা নেওয়া উচিত। তাদের মতো পথ অনুসরণ করলে পরিণতি ভয়াবহ হবে।’
  তিনি দলের ভেতরে কিছু উশৃঙ্খল ও চাঁদাবাজ উপাদানের উপস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
 আলোচনা সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহম্মদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ এবং যুগ্ম আহ্বায়ক এডভোকেট এ বি এম জাকারিয়া।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি ১৭ বছর লড়াই করেছে

আপডেট সময় ০৯:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫