ময়মনসিংহ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষের অভিযোগ দুই কর্মচারীর বিরুদ্ধে, বদলি হলেন ডায়নামিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন,জনমনে প্রশ্ন সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন বললেন রিজভী ফরিদপুর থানা পুলিশের অভিযানে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার ​সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে জামায়াতের আপত্তি, কিন্তু সাইবার অপরাধ রুখতে আইনের পক্ষে তথ্যমন্ত্রী ​এশিয়ান গেমসে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান রাজধানীসহ ২৫ জেলায় তীব্র তাপপ্রবাহ, সাথেই ভারী বর্ষণের প্রবল পূর্বাভাস ইউ গেট আউট ফ্রম দিস রুম’: সিভিল সার্জনকে রেগে ঘর থেকে বের করে দিলেন আইনমন্ত্রী কারাগারে জন্ম ও বেড়ে ওঠা: ৭ বছর পর অবরুদ্ধ জীবন থেকে মুক্ত মোবাশ্বেরা ‘১১ হাজার কোটি’ ফিরিয়ে এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি: আসিফ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি থাকে না বললেন রিজভী

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০২:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

নির্বাচিত সরকার না থাকায় দেশে জবাবদিহির অভাব প্রকট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, প্রশাসনে এখনও দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদী চরিত্রের ব্যক্তিরা সক্রিয় রয়েছে এবং সরকারি মদদে তারা দায়মুক্তি ভোগ করছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আদালতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সাধারণ বন্দীর মতো আচরণ করা হয়, ডিভিশন দেওয়া হয় না। অথচ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আদালতে গিয়ে জামাই আদরে থাকে, এমনকি সেখানে দাঁড়িয়েও হুমকি দেয়।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘প্রশাসনের দুর্নীতিগ্রস্ত এবং ক্ষমতালোভী চক্র এখনও পদে বহাল রয়েছে। সরকারের উচ্চপর্যায়ে ঘুষ দিয়ে তারা নিজেদের রক্ষা করছে, যা বিভিন্ন সংবাদমাধ্যমেও উঠে এসেছে।’

সবশেষে রিজভী বলেন, ‘নির্বাচিত সরকার না থাকলে দেশের শাসন ব্যবস্থায় জবাবদিহির সুযোগ থাকে না। জনগণের কাছে দায়বদ্ধতা না থাকলে এমনই চিত্র দেখা দেয়।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষের অভিযোগ দুই কর্মচারীর বিরুদ্ধে, বদলি হলেন ডায়নামিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন,জনমনে প্রশ্ন

নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি থাকে না বললেন রিজভী

আপডেট সময় ০২:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫