ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোনার কেন্দুয়ায় অটোচালকের গলাকাটা লা’শ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:০১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

পুলিশ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হাওড়ের বিল থেকে নুরুজ্জামান (৩৫) নামে এক সিএনজিচালকের গলাকাটা লা’শ উদ্ধার করেছে ।

আজ বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার আদমপুর-দুল্লী সড়কের হাওড়ে ব্রিজের পাশে মরা বিলের পানিতে লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশের সিআইডি ও পিআইবি ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। থানা পুলিশ সিএনজিসহ লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায় , খুন হওয়া সিএনজিচালক কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের বাসিন্দা মগল চান মিয়ার ছেলে নুরুজ্জামান। লাশের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। তাকে হত্যার কারণ জানা যায়নি।নিহতের চাচা মুকুল মিয়া লাশ শনাক্ত করে বলেন, পরিবারের একমাত্র উপার্জনকারী নুরুজ্জামান। তার মৃত্যুতে অসুস্থ মা ও স্ত্রী-সন্তানের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার। আমার ভাতিজার হত্যাকারীদের ফাঁসি চাই।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাতে বা বুধবার ভোরের কোনো এক সময় তাকে মেরে ফেলে রাখা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ

নেত্রকোনার কেন্দুয়ায় অটোচালকের গলাকাটা লা’শ উদ্ধার

আপডেট সময় ১০:১২:০১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫