ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পুলিশের জন্য কেনা হচ্ছে ৪০০০০ বডি ক্যামেরা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচনের আর বেশি সময় বাকি নেই। এই নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিষয়টি জানিয়েছেন । ইউএনডিপির মাধ্যমে এই ক্যামেরাগুলো কেনা হবে সরকারের নিজস্ব অর্থায়নে, জানান তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক ছিল। তা শেষে সাংবাদিকদের এ বিষয়টি জানান অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, ‘আজকের বৈঠকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এসেছে। সেটা হলো নির্বাচনের সময় পুলিশদের ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়া হবে। পুলিশের এটা লাগবে। এ প্রস্তাব আমরা অনুমোদন করেছি। দ্রুত এটা আনতে হবে।’ এই বডি ক্যামেরা আনতে কত টাকা খরচ হবে? সে বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানান অর্থ উপদেষ্টা।

এই ক্যামেরা আনার দায়িত্ব দেওয়া হবে ইউএনডিপিকে। তাদের মাধ্যমে কেন আনা হবে? সে প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, ‘আমরা টিকা আনি ইউনিসেফ এর মাধ্যমে। কারণ হলো টেন্ডার করে আনতে গেলে মানের বিষয় থাকে, দামের বিষয় থাকে। এ জন্য ইউএনডিপি মান ও দামের নিশ্চিয়তা দেবে। এতে করে আমরা কারো সাথে নেগোসিয়েশন করবো না।’

উপদেষ্টা জানান, এই ক্যামেরার অর্থায়ন সরকারের নির্বাচনি ব্যয় খাত থেকে করা হবে। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের টাকায় এই ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে। অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা করবে। নির্বাচন খাতের ব্যয় থেকে এটা মেটানো হবে। আমরা পুলিশকে দিচ্ছি, নির্বাচন কমিশনকে না। নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

পুলিশের জন্য কেনা হচ্ছে ৪০০০০ বডি ক্যামেরা

আপডেট সময় ০৩:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫