ময়মনসিংহ , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটুর মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট পূর্বধলায় শিক্ষার্থীদের মোবাইল আসক্তি রোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ ঢাবির শেখ মুজিবুর রহমান হলে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন কক্সবাজার সদর হাসপাতালে জালিয়াতি: অর্থের বিনিময়ে মিলছে নির্যাতনের ভুয়া মেডিকেল সনদ পূর্বধলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটি অনুমোদিত খুলনায় ডেঙ্গু মোকাবিলায় ৭ কলেজে ছাত্রদলের রক্তদান কর্মসূচি আসন্ন পূর্বধলা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ প্যাকেট গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, আটক ২ হাতির সাথে মশার যুদ্ধ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় শিক্ষার্থীদের মোবাইল আসক্তি রোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

কোমলমতি শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে এ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এ সময় থানার দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশে মোবাইল ফোন ব্যবহারের বিভিন্ন ক্ষতিকর দিক ও অপব্যবহারের কুফল তুলে ধরে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। পাশাপাশি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে পড়াশোনায় মনোযোগী হওয়া, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা এবং মোবাইল আসক্তির মতো ক্ষতিকর বিষয়গুলো থেকে দূরে থাকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
এ সময় শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে শৃঙ্খলা, সময়ের সঠিক ব্যবহার এবং পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। মোবাইল ফোন যেন তাদের শিক্ষাজীবন ও স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি না করে, সে বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সচেতনতামূলক এ উদ্যোগের প্রশংসা করে শিক্ষকমণ্ডলী ও উপস্থিত সুধীজন বলেন, কোমলমতি শিশুদের সঠিক পথে পরিচালিত করা এবং তাদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে প্রতিটি বিদ্যালয়ে এ ধরনের নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটুর মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট

পূর্বধলায় শিক্ষার্থীদের মোবাইল আসক্তি রোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

আপডেট সময় ০১:১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬