ময়মনসিংহ , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মদনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ নেত্রকোণা মদনে এসএসসি-দাখিল সমমান উত্তীর্ণদের সংবর্ধনা, ক্যারিয়ার গাইডলাইন ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে শহর থেকে গ্রামে সচেতনতা আন্দোলন: সুনামগঞ্জে ওসি রতন শেখ গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন পূর্বধলায় কংশ নদীতে পড়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ কর্তৃক জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রংপুরের হত্যাকাণ্ডের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন টস পক্ষে এলে খেলা ঘুরে যেতে পারতো জানিয়েছেন বোলিং কোচ তালহা কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে : রাশেদ খাঁন ময়মনসিংহের গৌরীপুরে তামাকজাত দ্রব্য বিক্রি, ৭ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আগুন, ১৩ দোকান পুড়ে ছাই

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আগুনে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

গত রোববার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাঁদগাজী বটতলী বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা। তারা ক্ষতি ১০ লাখ টাকা ধারণা করলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত ৪০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আরমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে এসে দেখি আগুনের লেলিহান শিখা বাজারের একটি অংশ গ্রাস করে নিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। উপার্জনের সম্বল হারিয়ে গেছে আমাদের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মদনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আগুন, ১৩ দোকান পুড়ে ছাই

আপডেট সময় ০৯:৫৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫