ময়মনসিংহ , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বর্তমানে যে বিদ্যুৎ-গ্যাস সংকট হচ্ছে, এর দায় সরকারের নয় বলেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পূর্বধলায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত বেনাপোল-পেট্রাপোল বন্দরে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ খুলনার রূপসায় চা-দোকানের সামনে যুবককে গলা কেটে হত্যা ঠাকুরগাঁও সীমান্তে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ নারী আটক ব্রহ্মপুত্র নদের তীরে চিলমারী নদী-বন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, এলাকায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি ট্রেন ইঞ্জিন কিনবে রেল, যাচাই-বাছাইয়ে কমিটি

বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয়ের প্রস্তুত করা খসড়া স্পেসিফিকেশন যাচাই-বাছাইয়ের জন্য রেলপথ মন্ত্রণালয় একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। রোববার (১০ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের ‘চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজ রেলপথে রূপান্তর’ প্রকল্পের আওতায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয় কার্যক্রম চলছে। এ উদ্দেশ্যে রেলওয়ে খসড়া স্পেসিফিকেশন প্রস্তুত করেছে। সম্প্রতি এই স্পেসিফিকেশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা নেতিবাচক আলোচনা হয়, যা রেলপথ মন্ত্রণালয়ের নজরে আসে।

এদিকে কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. শেখ মইনউদ্দিন। একইসঙ্গে সদস্য সচিব করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালককে (রোলিং স্টক)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাপরিচালক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে।

এছাড়াও গঠিত কমিটি আগামী ১৫ কর্মদিবসের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি ট্রেন ইঞ্জিন কিনবে রেল, যাচাই-বাছাইয়ে কমিটি

আপডেট সময় ১০:৪৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫