ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাড়ি নির্মাণ করে দেবে বিসিবি ঋতুপর্ণাকে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

শনিবার (৯ আগস্ট) বিসিবির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রেস কনফারেন্সে আসেন বিসিবির তিন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, ইফতিখার রহমান মিঠু ও শফিকুল ইসলাম স্বপন।

বাংলাদেশের দারুণ কিছু সাফল্যে ঋতুপর্ণার অবদান উল্লেখযোগ্য। ছবি: ঋতুপর্ণার ফেইসবুক

মেয়েদের এমন সাফল্যের যাত্রায় অসাধারণ পারফর্ম করেন ঋতুপর্ণা। এ জন্যই তাকে বাড়িটি উপহার দিচ্ছে বিসিবি।

ঋতুপর্ণার বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি গ্রামে। অনেক দিন ধরেই জরাজীর্ণ বাড়িতে বসবাস তার পরিবারের।  শুধুমাত্র ঋতুপর্ণার আয়েই চলছে সংসার। বাবা ও একমাত্র ভাইকে হারানোর পর সংসারের দায়িত্বও তারই। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা ব্যয় বহন করতে হয় ঋতুপর্ণাকেই। এজন্যই দীর্ঘদিন ধরে একটা বাড়ির স্বপ্ন দেখছিলেন তিনি।

শেষ পর্যন্ত পূর্ণ হচ্ছে ঋতুপর্ণার স্বপ্ন। তার বাড়ির জীর্ণ অবস্থা দেখেই তার নতুন বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

বাড়ি নির্মাণ করে দেবে বিসিবি ঋতুপর্ণাকে

আপডেট সময় ১০:০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫