ময়মনসিংহ , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি আবারও বাড়লো তেলের দাম যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় দুদকের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন নাজমুল আলম পটুয়াখালী লাখ টাকায় সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা, সেই শিশুপুত্র উদ্ধার বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ, ‘অসাধারণ চুক্তি’ : সার্জিও গোর “মেট্রোরেল প্রকল্পে বিশাল ব্যয় বৃদ্ধি”: দুই নতুন প্রকল্পে যুক্ত হচ্ছে আরও ২ লাখ ১৪ হাজার কোটি টাকা জীবনসংগ্রামের স্বীকৃতি মিললেও থাকার ঘর নেই সুমীর বিশ্বব্যাংকের অর্থায়নে শেরপুরে চালু হলো আন্তর্জাতিক মানের আধুনিক কসাইখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ গোয়ালঘরে রাখার অভিযোগ ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ জানিয়েছেন অর্থমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিশ্বব্যাংকের অর্থায়নে শেরপুরে চালু হলো আন্তর্জাতিক মানের আধুনিক কসাইখানা

বিশ্বব্যাংকের অর্থায়নে শেরপুরে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আধুনিক কসাইখানা। যা দেশের ১৭ টি আন্তর্জাতিক মানের কসাইখানার একটি। স্বাস্থ্যসম্মত পরিবেশে পশু জবাই, মাংস প্রক্রিয়াজাতকরণ এবং ভবিষ্যতে বিদেশে রপ্তানির লক্ষ্য ছিল প্রকল্পটির। কিন্তু নির্মাণ শেষে তিন মাস পেরিয়ে গেলেও সেখানে একটি পশুও জবাই হয়নি। ফলে বড় অঙ্কের সরকারি বিনিয়োগের বিপরীতে মিলছে না প্রত্যাশিত অর্থনৈতিক ও জনস্বাস্থ্যগত সুফল।

শেরপুর পৌর শহরের দমদমা কালিগঞ্জ এলাকায় কসাইখানাটির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি ৮২ লাখ টাকা। প্রাণিসম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের আওতায় এটি নির্মাণ করা হয়। গত জুনে কসাইখানাটি শেরপুর পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কসাইখানাটির প্রধান ফটক বন্ধ। ভেতরে নিয়মিত কোনো কার্যক্রম নেই। সেখানে একজন কেয়ারটেকার দায়িত্ব পালন করছেন। অথচ আধুনিক অবকাঠামো, যন্ত্রপাতি ও বিপুল অর্থ ব্যয়ে তৈরি স্থাপনাটি সচল হলে স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহের পাশাপাশি স্থানীয় মাংস ব্যবসায় নতুন বাজার তৈরির সুযোগ ছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি

বিশ্বব্যাংকের অর্থায়নে শেরপুরে চালু হলো আন্তর্জাতিক মানের আধুনিক কসাইখানা

আপডেট সময় ০৯:৫৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬