ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিসিবি সভাপতিকে হুমকির অভিযোগ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। যা নিয়ে সরগরম দেশের ক্রিকেটপাড়া। ইতোমধ্যে যেখানে পরিচালক পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ একাধিক হেভিওয়েট প্রার্থী।

নির্বাচন মাঠে গড়ানোর মাসখানেক আগেই তৈরি হয়েছে উত্তেজনা। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন বুলবুল। এ কারণে তিনি নিরাপত্তা ও সরকারি বন্দুকধারী নিয়োগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সভাপতি বুলবুলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্দুকধারী নিয়োগের অনুরোধ জানানো হয়েছে। তবে চিঠিতে হুমকির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
 
চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ আয়োজনের বিষয়কে বিবেচনায় নিয়ে সভাপতির নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া তাকে বোর্ডের কার্যক্রম পরিচালনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বোর্ড সভাপতির দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গানম্যান নিয়োজিতকরণ আবশ্যক।’
 
পরে একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে বুলবুল হুমকির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কয়েকদিন আগে অজ্ঞাত নম্বর থেকে ফোনকলের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়েছে।
 
তিনি বলেন, ‘ফোন দিয়ে বলা হয় “ইলেকশন না করলে হয় না?” না করলে ভালো হয় আরকি। নিরাপত্তার বিষয়টি বড় ব্যাপার। ভয় লাগছে। ২-৩ দিন আগে এই ফোন এসেছিল।’
 
গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অন্যান্য খাতের মতো বিসিবির নেতৃত্বেও পরিবর্তন আসে। প্রথম দফায় দায়িত্ব তুলে দেওয়া হয় ফারুক আহমেদকে। কিন্তু তার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠলে মে মাসে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর সেখানে বসানো হয় বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও আইসিসিতে কর্মরত বুলবুলকে। তিনি স্বল্প মেয়াদে দায়িত্বে আসার কথা জানালেও এবার দীর্ঘ মেয়াদে থাকার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

বিসিবি সভাপতিকে হুমকির অভিযোগ

আপডেট সময় ০২:০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫