ময়মনসিংহ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস আবারও বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো বললেন প্রতিমন্ত্রী ইশরাক পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’বলে মন্তব্য করেছেন এসপি মাসুদ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ দাখিল চূড়ান্ত অনুমোদনের পথে নবম পে-স্কেল: শিগগিরই কার্যকরের জোরালো প্রস্তুতি মদনে ভুয়া বায়া দলিলে জমি রেজিস্ট্রি করার অভিযোগ: দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী রংপুর প্রাণিসম্পদ অফিসে কী ঘটছে এসব?
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভারী বৃষ্টিতে ধসে পড়লো লোহার ব্রিজ

বরগুনা সদর উপজেলার ৯নং এম বালিয়াতলী ইউনিয়নে ভারী বৃষ্টিতে ধসে পড়ছে একটি লোহার পুল। ব্রিজটি ধসে পড়ায় কয়েক হাজার মানুষ সদরের সঙ্গে যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে পড়েছে। সেই সঙ্গে বিপাকে পড়েছে বিদ্যালয়গামী ছাত্র ছাত্রীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারী বৃষ্টির আঘাতে বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পালের বালিয়াতলী গ্রামে আগাপাড়া খালের উপর নির্মিত লোহার পুলটি ধসে খালে পড়ে যায়। ২০০৪ সালে নির্মাণ করা লোহার পুলটি নড়বড়ে ছিল বলে এলাকাবাসী জানান। তাদের দাবি দ্রুত বিকল্প ব্যবস্থা চালু না হলে চরম ভোগান্তিতে পড়বে এলাকার নারী ও শিশু সহ কয়েক হাজার মানুষ।

এবিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, লোহার পুল ধসে পড়ার বিষয়টি শুনেছি। এব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস

ভারী বৃষ্টিতে ধসে পড়লো লোহার ব্রিজ

আপডেট সময় ০১:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫