ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২ টেকনাফে অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন হামের টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন কর্মসূচি জনবল নেবে আড়ং আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার ​চলে গেলেন চট্টগ্রামের অভিভাবক খ্যাত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব বললেন স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভুয়া ডিবিসহ প্রেমিকা গ্রেপ্তার, ফাঁদে ফেলে প্রেমিককে অপহরণের চেষ্টা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের সময় ভুয়া গোয়েন্দা পুলিশের সদস্যসহ (ডিবি) কথিত প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সুমি আক্তার  বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ি রাজাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সুমি ফোনে আমিনুরকে দেখা করার কথা বলে মহাবালায় ডেকে নেন। দেখা করার একপর্যায়ে সুমির কথামতো সেখানে আগে থেকে ওত পেতে ছিল রবিউল ইসলাম। তিনি ওয়্যারলেস বের করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অসামাজিক কার্যকলাপের লিপ্ত থাকার কথা বলে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখায়। পরে আমিনুরের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে জোর করে আমিনুরকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার সময় চিৎকার করলে স্থানীয়রা রবিউল ও সুমিকে আটক করে। শিবগঞ্জ থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২

ভুয়া ডিবিসহ প্রেমিকা গ্রেপ্তার, ফাঁদে ফেলে প্রেমিককে অপহরণের চেষ্টা

আপডেট সময় ১২:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫