ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মস্তিষ্ককে কুরআনের অভ্যাসে অভ্যস্ত করার ৪ উপায়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু আমরা অনেক সময় ভাবি প্রতিদিন দীর্ঘ সময় ধরে কুরআন পড়ব, অথচ কিছুদিন পর আর সেই অভ্যাস থাকে না।

এর মূল কারণ হলো আমাদের মস্তিষ্ক বড় পরিবর্তন সহজে মেনে নিতে পারে না। তাই প্রয়োজন ছোট থেকে শুরু করে ধীরে ধীরে কুরআনের সাথে মনের বন্ধন গড়ে তোলা। নিচে সহজ চারটি উপায়ে নতুন কুরআন অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেওয়া হলো।

                                                                              *ছোট থেকে শুরু করুন
 
বড় লক্ষ্য অনেক সময় আকর্ষণীয় মনে হলেও, টেকসই হয় ছোট ছোট লক্ষ্য। তাই প্রতিদিন অন্তত একটি আয়াত পড়ে তার অর্থ বোঝার চেষ্টা করুন আর হৃদয়ে অনুভব করুন। জান্নাতের আয়াত হলে জান্নাতের সৌন্দর্য কল্পনা করুন, জাহান্নামের আয়াত হলে তার ভয় উপলব্ধি করুন, আর কাহিনি হলে নিজেকে সেই ঘটনার দর্শক হিসেবে ভাবুন।
 
                                                                       *নির্দিষ্ট সময় বা ইঙ্গিত ব্যবহার করুন
 
অভ্যাস গড়তে হলে নিয়মিত একটি সময় ঠিক করতে হবে। যেমন, ঘুমানোর আগে ৫ মিনিট কুরআন পড়া। কয়েক সপ্তাহ পর এটি স্বাভাবিকভাবে মনে পড়বে। এ ছাড়া বাড়ির বিভিন্ন জায়গায় কুরআন রেখে দিন। বিছানার পাশে থাকলে ঘুমানোর আগে পড়তে ভুলবেন না।
 
                                                                                       *সুবিধাজনক করে তুলুন
 
কোনো কাজ আরামদায়ক হলে সেটি সহজেই স্থায়ী হয়। তাই কুরআন পড়ার সময় আরামদায়ক আসনে বসুন এবং মন শান্ত রাখুন। এতে নিয়মিত কুরআন পড়া সহজ হবে।
 
                                                                                              *চেইন ভাঙবেন না
 
একজন লেখক প্রতিদিন লেখার অভ্যাস করেছিলেন ক্যালেন্ডারে প্রতিদিনের তারিখে লাল দাগ দিয়ে। কোনো ফাঁকা দিন না রাখাই তার লক্ষ্য ছিল। কুরআন পড়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োগ করা যায়। প্রতিদিন পড়লে ক্যালেন্ডারে ✔ দিন দিন, আর ফাঁকা রাখা থেকে বিরত থাকুন।
 
কুরআন শুধু নিজের জন্য নয়, অন্যদের কাছেও পৌঁছে দেওয়া উচিত। যদি প্রতি মাসে পাঁচটি কুরআন উপহার দেন, তবে এক বছরে ৬০টি এবং বিশ বছরে ১২০০টি কুরআন বিতরণ করা সম্ভব। রসুলুল্লাহ ﷺ বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়। (বুখারি)

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক

মস্তিষ্ককে কুরআনের অভ্যাসে অভ্যস্ত করার ৪ উপায়

আপডেট সময় ১১:০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫