ময়মনসিংহ , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহে আলম দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসা ও সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ‎ত্রিশালে ‘মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে’ বিশাল ‎হা-ডু-ডু খেলার ফাইনাল অনুষ্ঠিত গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী টাস্কফোর্সের অভিযান: ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস মতপার্থক্যগুলো ‘যথাযথভাবে’ সামলানো হবে: শি’র ভারত সফরের আগে চীন ডেঙ্গু প্রতিরোধ দিবসে বীরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:২৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে।

আজ সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে বৈঠকটি শুরু হয়। দুই দেশের শীর্ষ নেতাদের এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

একান্ত বৈঠকের পরে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৈঠকে থাকবেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম প্রমুখ।

বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব।

দ্বিপক্ষীয় বৈঠকের পর আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলনে আসবেন দুই প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।

মধ্যহ্নভোজে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় এবং বাংলা ভাষায় গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান

​মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান

আপডেট সময় ১০:২৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬