ময়মনসিংহ , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে চাই বললেন গভর্নর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংক দেশের মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে চায় বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘গুগল পে’ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর এ কথা বলেন।

গভর্নর বলেন, সরকারিভাবে মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। তবে আমরা চাই ৫ শতাংশে নামিয়ে আনতে। এটি করতে পারলে আমরা সফল হবো।

বিদেশি ব্যবসায়ীরা দেশে আসলে টাকা পাচার করবে না বরং দেশের উপকার হবে জানিয়ে গভর্নর বলেন,  আমরা চেষ্টা করছি ক্যাশলেস জগতে প্রবেশ করতে। দেশে গুগল পে চালুর মাধ্যমে ক্যাশলেস সোসাইটির দিকে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

আহসান এইচ মনসুর বলেন, আমরা আশা করবো বাংলাদেশে আরও দেশি ও বিদেশি উদ্যোক্তাদের মিলন মেলা হবে। বিদেশিদের কোন কাজ বাংলাদেশে সম্পন্ন করলে দিন শেষে উপকারভোগী হয় দেশ।

গভর্নর বলেন, আমরা চাচ্ছি আর্থিক খাত সম্পূর্ণ ঠিক করতে। এরই মধ্যে ২০ টি ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে, জুলাই শেষে আরও ৭ টি ব্যাংকের শেষ করা হবে। কোনো অবস্থাতেই ব্যাংকিং খাতকে পূর্বের অবস্থায় ফিরে যেতে দেয়া হবে না।

ডলারে দাম প্রসঙ্গে গভর্নর বলেন, দুবাই থেকে আমাদের দেশের ডলারের দাম নির্ধারণ করা হবে না। যার জন্য ডলার বাজারে ছেড়ে দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে

মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে চাই বললেন গভর্নর

আপডেট সময় ০১:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫