ময়মনসিংহ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না জানিয়েছেন ববি হাজ্জাজ প্রশাসনিক রদবদল: ডিএমপির তিন থানার দায়িত্বে নতুন ওসি, বদলি হয়েছেন ৬ পুলিশ পরিদর্শক ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রবিউল ও তার সহযোগী গ্রেপ্তার ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তিন দিনের অবস্থান কর্মসূচি সংকটে সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ির ঐতিহ্যবাহী কাদা-মাটির শিল্প নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা মানবতার অনন্য দৃষ্টান্ত: তিন প্রতিভাবান প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মে থেকে চলতে পারবে না ১৪ হাজার ফিটনেসবিহীন বাস ও ট্রাক

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে
সারা দেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অনুমোদিত মোট ১৪ হাজার ফিটনেসবিহীন বাস ও ট্রাক রয়েছে। আগামী মে মাস থেকে এসব যান সড়কে আর চলতে দেওয়া হবে না। গতকাল বুধবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় কার্যালয়ের ভিআইসি সেন্টারের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন বলেন, ‘রাজধানীর বাসগুলোকে  দেখলে বোঝা যায়, এগুলোর কী অবস্থা। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী মে মাস থেকে সড়কে কোনো ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ইতিমধ্যেই মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। এছাড়া সড়কে শৃঙ্খলা ফেরাতে ম্যাজিস্ট্রেটদের অভিযান শুরুর প্ল্যান করা হচ্ছে।’

বিআরটিএ পরিচালক শিতাংশু শেখর বলেন, ‘স্বাধীনতার পর থেকে সব নিবন্ধিত যানবাহনের ডাটা বিআরটিএ সার্ভারে  রেকর্ড এবং সংরক্ষণ করা হয়েছে। সারা দেশে বিআরটিএর অনুমোদিত প্রায় ১৪ হাজার বাস এবং ট্রাকের আয়ুষ্কাল অতিক্রম হয়েছে।’

সড়ক পরিবহন শ্রমিক  ফেডারেশনের সভাপতি আবদুর রহিম দুদু বলেন, ‘আমাদের দেশের ড্রাইভারদের প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হয়নি। আমাদের পাঠ্যবইয়ে সড়ক দুর্ঘটনা-সম্পর্কিত সতর্কতার বিষয় যুক্ত করতে হবে। এছাড়া সড়কের বামের লেন ক্লিয়ার রাখতে পুলিশকে অনুরোধ করা হয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

মে থেকে চলতে পারবে না ১৪ হাজার ফিটনেসবিহীন বাস ও ট্রাক

আপডেট সময় ১১:০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫