ময়মনসিংহ , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন আইনমন্ত্রী দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা সরকার রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি সাদ্দাম মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ: ভারতের রাজপথে এখন জেন-জি প্রজন্মের উত্তাল আন্দোলন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজনৈতিক দলের ওয়াকআউট ও ফিরে আসা খুবই ইতিবাচক বললেন উপ-প্রেস সচিব

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০২:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের সভায় দুইটি রাজনৈতিক দলের প্রতীকী ওয়াকআউট ও আবার ফিরে আসায় খুবই ইতিবাচক হিসাবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সভা একটি দল একদিন প্রতীকীভাবে বয়কট করেছে। পরদিনই আবার ফিরে এসেছে। সভায় সেই দলকে কথা বেশি বলতে দেওয়ার অভিযোগ করে অন্য দুটি দল প্রতীকী ওয়াকআউট করেছে। অনেকেই এসবের মধ্যে রাজনীতিতে অনৈক্যের ছায়া দেখছেন। আমি এটাকে দেখছি খুবই ইতিবাচকভাবে।

গত বুধবার (১৮ জুন) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আজাদ মজুমদার বলেন, এই মুহূর্তে দেশে কোনো সংসদ নেই। গত দেড় যুগ সংসদ থাকলেও সেখানে কাজের চেয়ে অকাজই বেশি হয়েছে। নেতা-নেত্রীদের স্তুতি আর প্রতিপক্ষের গোষ্ঠী উদ্ধারেই বেশির ভাগ সময় ব্যস্ত থেকেছেন সাংসদরা। আইন প্রণয়ন নিয়ে খুব কম সময় তারা ব্যয় করেছেন।

প্রেস সচিব বলেন, গতকাল কিছুক্ষণ ঐকমত্য কমিশনের সভায় ছিলাম। প্রাণবন্ত বিতর্কে অংশ নিয়েছেন রাজনীতিবিদরা। মনে হচ্ছিল এই মুহূর্তে এটাই আমাদের বিকল্প সংসদ। রাজনৈতিক নেতারা যেসব বিষয়ে আলোচনা করেছেন এগুলোই হয়ত আগামী দিনে আইনে পরিণত হবে। এই রাজনীতিবিদদেরই কেউ কেউ হয়ত নির্বাচিত হয়ে আসবেন আইন প্রণেতা হিসেবে। এখন যেমন তারা আগামী দিনের রাষ্ট্র কাঠামো নিয়ে কথা বলছেন, সংসদেও হয়ত একইভাবে বিতর্কে অংশ নেবেন। কোনো কিছু মনমতো না হলে প্রতীকী প্রতিবাদ করবেন, ওয়াক আউট করবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন

রাজনৈতিক দলের ওয়াকআউট ও ফিরে আসা খুবই ইতিবাচক বললেন উপ-প্রেস সচিব

আপডেট সময় ০২:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫