ময়মনসিংহ , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এমপির গাড়িতে হামলা: বিএনপির শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯ উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে বলেছেন পরিবহনমন্ত্রী সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার গুদামসহ তিন দোকান পুড়ে ছাই স্বতন্ত্র প্রার্থী হওয়ার স্বপ্ন অপূর্ণ রেখেই না ফেরার দেশে জাকির হোসেন জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: নারী নিহত, আহত অন্তত ২০ এই গরমে করণীয় দুই বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ মেসি বনাম ‘জর্ডানের মেসি’: বিশ্বকাপে এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা আমরা আছি সংসদে, মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম নেত্রীর বদলে পরীক্ষা দিতে এসে ধরা খেলেন কলেজছাত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শিক্ষার্থীদের অবস্থান এবার রেলপথে, উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন বন্ধ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন কর্মসূচির পরে এবার রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনের সামনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।  এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম বলেন, রেলের নিরাপত্তায় উল্লাপাড়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ অবস্থান নিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।

প্রসঙ্গত একই দাবিতে এর আগে রোববার উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক পথের যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপির গাড়িতে হামলা: বিএনপির শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

শিক্ষার্থীদের অবস্থান এবার রেলপথে, উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন বন্ধ

আপডেট সময় ১১:০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫