ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুর্নীতির অভিযোগ প্রমাণিত: এসকে সুরের ৩ বছরের জেল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেখ হাসিনাসহ পরিবারের ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক

আওয়ামী লীগ সরকারের আমলে নয়টি মেগা প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের চারজনের বিরুদ্ধে ৮০ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার কমিশনের বেঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

দুদক সূত্র জানিয়েছে, আশ্রয়ণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বেজা, বেপজাসহ নয়টি প্রকল্পে কমপক্ষে ৮০ হাজার কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়েছে। এসব অর্থ আত্মসাত করা এবং দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে কমিশনের বৈঠকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়।

দুদকের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, শেখ হাসিনা ছাড়া যাদের বিরুদ্ধে অনুসন্ধান হবে তারা হচ্ছেন শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও সজীব আহমেদ ওয়াজেদ (সজিব ওয়াজেদ জয়)।

দুদক সূত্র জানিয়েছে, আপাতত এই চারজনের বিষয়ে অনুসন্ধান করবে দুদুক। অনুসন্ধানে আরো ব্যক্তিদের নাম আসতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি

শেখ হাসিনাসহ পরিবারের ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক

আপডেট সময় ০৩:১৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪