ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাবিলা নূর ‘রাক্ষস’ ছেড়ে ‘বনলতা এক্সপ্রেস’ এ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় নাম লেখান অভিনেত্রী সাবিলা নূর। এরপর থেকে একের পর   এক সিনেমার প্রস্তাব পেয়ে চলেছেন তিনি।

বেশ কিছু দিন ধরে আলোচনা চলছে ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসানের নতুন সিনেমা ‘রাক্ষস’ এ অভিনয় করবেন সাবিলা। তবে সিনেমাটি করছেন না এই তারকা।

জানা যায়, ‘রাক্ষস’ এর শুটিং শুরু হবে এ বছরের ডিসেম্বরে, যেটিতে নায়ক সিয়াম আহমেদ চূড়ান্ত। একই মাসে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’, যেটিতে অভিনয় করবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ও সাবিলা নূর।

সাবিলা বলেন, ‘তানিম ভাইয়ের সঙ্গে আমার অনেক আগে থেকেই “বনলতা এক্সপ্রেস” ছবিটি নিয়ে কথা হচ্ছিল। এর মধ্যে “রাক্ষস” নিয়েও কথাবার্তা আগায়। কিন্তু একই সময়ে শুটিং শুরু হচ্ছে বলে একটি ছবি ছাড়তে হয়েছে। আমাকে দুই নির্মাতাই স্বাধীনভাবে ভাবতে বলেছিলেন।

দুটি ছবিতে কাজ করার ব্যাপারে সহযোগিতা করবেন, তা–ও জানিয়েছিলেন। কিন্তু আমার মনে হয়েছে, একই সময়ে দুটি কাজ করলে ঠিকঠাক মনোযোগ দেওয়া মুশকিল। তাই একটি চরিত্রে নিজেকে বেশি মনোযোগী রাখতে চাইছি।’

এদিকে ‘রাক্ষস’ সিনেমার পরিচালক জানালেন, তারা নতুন নায়িকা খুঁজছেন। কয়েকজনের সঙ্গে কথাবার্তা হয়েছে। শুটিং শুরুর আগে চূড়ান্ত হওয়া নামটি প্রকাশ্যে আনবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

সাবিলা নূর ‘রাক্ষস’ ছেড়ে ‘বনলতা এক্সপ্রেস’ এ

আপডেট সময় ০৯:৩২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫