ময়মনসিংহ , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলেছেন রিজভী মক্কা প্যাক্টে অংশ নিতে পরিস্থিতি যাচাই-বাছাই করছে বাংলাদেশ বলেছেন শামা ওবায়েদ স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে বলেছেন তথ্য উপদেষ্টা উখিয়ায় পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাখাওয়াত হোসেন খাঁন পলাশের শুভেচ্ছা পূর্বধলায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু সুনামগঞ্জে ট্রাস্কফোর্সের অভিযানে কাভার্ডভ্যানসহ প্রায় ৩ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার ইসলামী ব্যাংকের

ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি জানায়, মুহাম্মদ মনিরুল মাওলার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত ডিবি হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।

বিভিন্ন উপায়ে ইসলামী ব্যাংক থেকে ৯১ হাজার কোটি টাকা বের করে নেয়ার তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যার বেশিরভাগ সময় এমডি ছিলেন মনিরুল মওলা।

জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে আহসানুল আলম ও মনিরুল মওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে গত বছরের ১৯ ডিসেম্বর মামলা করে দুদক। চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এ বাদী হয়ে মামলাটি করেন সংস্থাটির উপ-পরিচালক ইয়াছিন আরাফাত।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির পর্ষদের বেশির ভাগ সদস্য ও অধিকাংশ ডিএমডি আত্মগোপনে চলে যান। তখন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলমের ছেলে আহসানুল আলম। তবে মনিরুল মাওলা বহাল তবিয়তে ছিলেন। পরে কর্মকর্তাদের চাপে তাকে ছুটিতে পাঠায় পরিচালনা পর্ষদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী

সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার ইসলামী ব্যাংকের

আপডেট সময় ১১:১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫