নাটোরের সিংড়ায় সার বিক্রিতে অনিয়ম ও অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগে আব্দুর রাজ্জাক নামের এক খুচরা সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ ও ছাতারদিঘী বাজারে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের দোকানে সার বিক্রিতে বিভিন্ন অনিয়মের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে।
পরে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’-এর ১২ ধারায় অভিযুক্ত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং সারের কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি রোধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। বাজারের যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Reporter Name 



















