ময়মনসিংহ , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জবাইয়ের অভিযোগ, পুলিশি অভিযানে মাংস জব্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পেলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এক স্থানে ডিলার পয়েন্ট, অন্য স্থানে গুদাম: পীরগঞ্জে সার কিনতে গিয়ে চরম ভোগান্তিতে কৃষকরা কেরানীগঞ্জে ৬০ পুরিয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার সীমান্তে বিজিবির কঠোর অভিযান: উদ্ধার ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টর যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ময়মনসিংহের গৌরীপুরে গুজিখার কেরামতিয়া মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সেন্টমার্টিনগামী জাহাজের আগুনে ঘুমন্ত ক্রুর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

কক্সবাজার-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটক নিয়ে চলাচলকারী ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা এক ক্রুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করা অবস্থায় জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক ছৈয়দ মো. মোরশেদ হোসেন জানান, বেলা ১১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। নৌবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনে জাহাজে অবস্থানরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি জাহাজের একটি কক্ষের ভেতর ঘুমন্ত অবস্থায় ছিলেন।
 আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম নুর কামাল। তিনি ওই জাহাজের একজন ক্রু বলে নিশ্চিত করেছেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর।
 তিনি বলেন, ‘প্রতিদিনের মতো সেন্টমার্টিন যেতে পর্যটক তোলার জন্য সকাল ৭টার দিকে ঘাটে আসছিল দ্য আটলান্টিক ক্রুজ জাহাজটি। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। অল্পক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজ চলছে।’
 
আগুন লাগার খবরে ঘাটে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি জানান, জাহাজে আগুন লাগার কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে সভার সিদ্ধান্তও নেয়া হয়েছে।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম বলেন, ‘সরকারি নির্দেশনা মতো পর্যটকদের জাহাজে ওঠা তদারকি করতে প্রশাসনের সংশ্লিষ্টরা ঘাট এলাকায় আসেন। এর মাঝেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। জাহাজটি পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে ওঠেননি।’
 
তিনি আরও বলেন, ‘এ জাহাজের যেসব পর্যটকের সেন্টমার্টিন যাওয়ার কথা ছিল, তাদের অন্য জাহাজে পাঠানো হয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনগামী জাহাজের আগুনে ঘুমন্ত ক্রুর মৃত্যু

আপডেট সময় ১১:৩৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫