ময়মনসিংহ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ ঈশ্বরগন্জের তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ: যোগদানের ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার শিপ্রার রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন মদনে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন বাবরের উদ্যোগে নেত্রকোনা-৪ আসনের ৪৭ নেতাকর্মী ওমরাহ পালনে যাচ্ছেন খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৩ ফেব্রুয়ারি শাবিপ্রবিতে ভর্তি শুরু , ডোপ টেস্ট বাধ্যতামূলক

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি। বিগত বছরগুলোর মতো এ বছরও প্রতিটি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ডোপ টেস্ট করে ভর্তি সম্পন্ন করা হবে। এজন্য সশরীরে উপস্থিত থেকে ভর্তি সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের।

গত সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ভর্তি কমিটির সদস্যসচিব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

দুদিন রিরতি দিয়ে ৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘বি’ (বিজ্ঞান) ইউনিটের ১ থেকে ২১৫ মেরিটের ভর্তি কার্যক্রম চলবে। একইদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ১ থেকে ৮২ মেরিটের ভর্তি নেওয়া হবে। পরদিন ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘বি’ (মানবিক) ইউনিটের ১ থেকে ২৮৪ মেরিটের ভর্তির মধ্যে দিয়ে শেষ হবে প্রথম ধাপের ভর্তি কার্যক্রম।

এ বছরও গত বছরের মতো ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৯০০ টাকা। একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে, কোনও একটি ইউনিটে ভর্তি সম্পন্ন করার পর অন্য ইউনিটে সুযোগ পেলে শুধু সাবজেক্ট পরিবর্তন করা হবে। পুনরায় ভর্তি ফি প্রদান করতে হবে না। এ ছাড়া ভর্তি কমিটি এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট জমা নেবে বিধায় প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি সংরক্ষণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ ঈশ্বরগন্জের তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী

৩ ফেব্রুয়ারি শাবিপ্রবিতে ভর্তি শুরু , ডোপ টেস্ট বাধ্যতামূলক

আপডেট সময় ০৯:৫৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬