ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ঝিনাইদহ ও ফেনীতে নতুন প্রাণের সঞ্চার: চলতি মাসেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ছে ইরান: দ্রুত ফেরার আশা ঢাবিতে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা: প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ ময়মনসিংহ মেডিকেলে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ভর্তি ২১ শিশু, মোট আক্রান্ত ১৪৩ আটা-রুটির কারখানায় মিললো প্রায় ৬ হাজার ডিজেল ভোলায় , মালিকদের জরিমানা পাবনা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জহুরুল ইসলাম মহানবী (সাঃ) এর জীবনের গল্প মানবিক ও সংবেদনশীল চরিত্র এপ্রিলে ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হবে জানিয়েছেন পিএসসি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশ সম্পর্কে নানারকম মিথ‍্যা তথ‍্য তুলে ধরে বদনাম ছড়াচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

আজ সোমবার রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে এক কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব‍্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর পক্ষে আমরা না। অনেক আগে থেকেই বিষয়টি জানা, কিন্তু ব‍্যবসায়ীরা তেমন কিছুই করেনি। ২০২৬ সালের মধ‍্যেই আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব। এখান থেকে পেছানোর সুযোগ নেই।

দেশে এখন অর্থ সংকট চলছে, এ জন‍্য রাজস্ব আয় বাড়াতে হবে। ট‍্যাক্স জিডিপি রেশিওতে লজ্জাজনক অবস্থায় আছে বাংলাদেশ। এখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্পূর্ণ সদিচ্ছা আছে দেশের জন‍্য ভালো কিছু করার।

পররাষ্ট্র উপদেষ্টা দেশের তুলা খাতের উন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, দেশে তুলা খাতের উন্নয়নে নীতি সহায়তা দেওয়া হবে। দুই মাসের মধ‍্যে তুলা খাতের উন্নয়নে সরকার ভালো কিছু সিদ্ধান্ত নেবে। তুলাকে কৃষিপণ‍্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তুলা চাষে কৃষক যাতে স্বল্প সুদে ঋণ পায় সে ব‍্যবস্থা করা হবে।

ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে ও ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় কর্মশালায় তুলা উন্নয়ন বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা এবং তুলা খাত সংশ্লিষ্ট ব‍্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০২:১১:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫