ময়মনসিংহ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুর্নীতির অভিযোগ প্রমাণিত: এসকে সুরের ৩ বছরের জেল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাকিস্তানি ব্যান্ড বায়ান ঢাকায় আসছে

গত মাসে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের শিল্পী মুস্তাফা জাহিদ। তবে কনসার্ট শুরুর ঘণ্টাখানেক আগে হঠাৎ করে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে নিরাপত্তার কারণ দেখিয়ে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। ঢাকায় এসেও গাইতে না পেরে হতাশা প্রকাশ করেছিলেন মুস্তাফা জাহিদ। 

এক মাস না যেতেই এবার আসছে পাকিস্তানি ব্যান্ড বায়ান। ‘বায়ান লাইভ ইন ঢাকা: দ্য সফর ট্যুর’ শিরোনামের কনসার্টে গাইবে তারা।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় এ খবর জানিয়েছেন বায়ানের সদস্যরা। তবে আয়োজকদের পক্ষ থেকে এখনো জানানো হয়নি কনসার্টের তারিখ ও ভেন্যু।

কনসার্টের ভেন্যু ও তারিখ ঘোষণা করা না হলেও ইতোমধ্যে আয়োজক প্রতিষ্ঠান জির্কোনিয়ামের ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। ৫ হাজার ও ৩ হাজার টাকায় মিলছে কনসার্টের টিকিট।

আয়োজকদের ফেসবুক পেজেও করা হচ্ছে প্রচার।

এদিকে কনসার্টের বিস্তারিত প্রকাশ না করায় অনেকের মনে উঁকি দিয়েছে শঙ্কা। বায়ানের কনসার্টও কি মুস্তাফা জাহিদের কনসার্টের মতো অবস্থা হবে? উঠেছে এমন প্রশ্নও।

তবে আয়োজকেরা বলছেন চিন্তার কোনো কারণ নেই। সব প্রস্তুতি নিয়েই টিকিট বিক্রি শুরু করেছেন তারা। তারিখ ও ভেন্যু চূড়ান্ত হয়েছে ইতোমধ্যে। প্রচারের কৌশল হিসেবে এখনও তা প্রকাশ করা হয়নি।

আয়োজক প্রতিষ্ঠান জির্কোনিয়ামের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই বায়ানের সদস্যরা ঘোষণা করবেন কনসার্টের তারিখ ও ভেন্যু।

জির্কোনিয়ামের কর্ণধার আমির রহিম আফতাব বলেন, ‘এই কনসার্টের ঘোষণা দিয়েছে বায়ান। তারাই ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দেবে কবে ঢাকায় আসছে গান শোনাতে। এ কারণে এখনো তারিখ ও ভেন্যু রিভিল করা হয়নি। যারা টিকিট কিনছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই। সব প্রস্তুতি নিয়েই কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছে।’

মুস্তাফা জাহিদের কনসার্টের প্রসঙ্গ তুলতেই এই আয়োজক বলেন, ‘এই একটি কনসার্টের কারণেই আয়োজকদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তবে আমরা আয়োজক হিসেবে নতুন নই। এর আগে অর্ণব, তাহসান খান, পাকিস্তানের জাল ব্যান্ড, ভারতের অঞ্জন দত্তসহ বেশ কিছু কনসার্ট আয়োজনের অভিজ্ঞতা আছে আমাদের। তাই দর্শকের চিন্তার কিছু নেই। সময়মতো বায়ান জানিয়ে দেবে কনসার্টের বিস্তারিত।’

নতুন অ্যালবাম ‘সফর’ প্রকাশ উপলক্ষে বিভিন্ন দেশে কনসার্ট করছে বায়ান। সেই ট্যুরের অংশ হিসেবে প্রথমবার বাংলাদেশে আসছে ব্যান্ডটি। এ কনসার্টে সফর অ্যালবামের গানগুলো গাইবে বায়ান। এ ছাড়া ‘নেহি মিলতা’, ‘মেরা মুসাফির’, ‘সুনো’, ‘ফারদা’, ‘কাহা যাউ’সহ তাদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবে। বায়ান ব্যান্ডের সদস্যরা হলেন আসফার হুসাইন, শাহরুখ আসলাম, মনসুর লাশারি, মুকিত শাহজাদ ও হায়দার আব্বাস।

জানা যায়, এ কনসার্টে বায়ানের সঙ্গে থাকবে বাংলাদেশের শিল্পীরাও। এ আয়োজনে যুক্ত হয়েছেন সংগীতশিল্পী এনজেল নূর। কনসার্ট নিয়ে ফেসবুকে এক ভিডিও বার্তা দিয়েছেন এই শিল্পী। এ ছাড়া আরও কয়েকজনের সঙ্গে কথা হচ্ছে বলে জানা গেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগীতের মেলবন্ধন তৈরি করার জন্য এতে বায়ানের একটি গান গাইবেন এনজেল নূর।

 অন্যদিকে নূরের ‘যদি আবার’ গানটি গাইবে বায়ান। এ ছাড়া বায়ানের সঙ্গে দেখা ও ছবি তোলার সুযোগ পাবেন নির্ধারিত দর্শকেরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি

পাকিস্তানি ব্যান্ড বায়ান ঢাকায় আসছে

আপডেট সময় ১০:২৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫