ময়মনসিংহ , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জাহেদী ফাউন্ডেশন ৪০০ গরু কুরবানির কর্মসূচি স্থগিত করল

জাহেদী ফাউন্ডেশন আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ৪০০ গরু কুরবানির কর্মসূচি স্থগিত করেছে । সন্ত্রাসী হুমকির প্রক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বুধবার রাজধানীর মহাখালীতে অবস্থিত সংস্থাটির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহেদী ফাউন্ডেশন প্রতিবছর ঝিনাইদহে অস্বচ্ছল পরিবারের মাঝে রমজান মাসে খাদ্যসামগ্রী এবং কুরবানির ঈদে মাংস বিতরণ করে আসছে। জাহেদী ফাউন্ডেশনের এ কর্মসূচি শুধু ঝিনাইদহেই নয়, বরং সারা দেশে প্রশংসা কুড়িয়েছে। এরই ধারাবাহিকতায় এবছর রামজান মাসে প্রায় ৫০ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া আগামী ঈদে মাংস বিতরণের জন্য ৪০০টি গরু কুরবানির উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে গরু কেনা ও স্থানীয় কসাইদের সঙ্গে চুক্তিও করা হয়েছে। কিন্তু কর্মসূচির প্রস্তুতি চলার সময় ২৭ মে দুপুরে ২৪/২৫টি মোটরসাইকেল যোগে প্রায় ৫০ জনের বেশি সন্ত্রাসী প্রস্তুতি স্থলে আসে। হকিন্টিকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা মাংস বিতরণের নির্ধারিত স্থান ঝিনাইদহের কিংশুক ইট ভাটায় মহড়া দেয়। সেসময় ডেকোরেটরের কাজ বন্ধসহ এই কর্মসূচি না করতে হুমকি দিয়ে যায়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে আপাতত মাংস বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে  স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

জাহেদী ফাউন্ডেশন ৪০০ গরু কুরবানির কর্মসূচি স্থগিত করল

আপডেট সময় ১২:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫