ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাঁচ কর্মকর্তাকে ‘তাৎক্ষণিক’ বদলি এনবিআরের

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঁচ উপ-কর কমিশনারকে হঠাৎ বদলি করা হয়েছে। এদের সবাইকে আগামীকাল মঙ্গলবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। রোববার (২২ জুন) এনবিআর থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে দুজন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের, একজন এনবিআরের প্রধান কার্যালয়ের এবং বাকি দুজন ঢাকা ও কুমিল্লার কর অঞ্চলের দায়িত্বে ছিলেন। চলমান এনবিআর সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে এই বদলিকে অনেকে স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে না দেখে পরিকল্পিত পদক্ষেপ হিসেবে দেখছেন।

উপকর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলামকে ঢাকার কর অঞ্চল-১৬ থেকে খুলনা কর অঞ্চলে এবং মো. আব্দুল্লাহ ইউসুফকে এনবিআরের প্রধান কার্যালয় থেকে বগুড়া কর অঞ্চলে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলি করা এসব কর্মকর্তাদের আজ সোমবারের মধ্যে তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করতে হবে এবং আগামীকাল মঙ্গলবারের মধ্যে বদলি করা অফিসে যোগদান করতে হবে। অন্যথায়, সোমবার অপরাহ্ন (দুপুর) থেকে স্বয়ংক্রিয়ভাবে তাদের দায়িত্ব হস্তান্তরিত হয়েছে মর্মে গণ্য হবে।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক কর্মকর্তা বলেন, এই বদলি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটি সুপরিকল্পিত কুটপরিকল্পনার বহিঃপ্রকাশ, যা চলমান রাজস্ব সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পক্ষের শক্তি-কে দুর্বল করার কুপ্রচেষ্টা।

এদিকে এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ দুই দাবিতে আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কলম বিরতি ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজ ঢাকায় ও ঢাকার বাইরে এনবিআরের সব দপ্তরে এ কর্মসূচি পালন করা হবে।

গত ১২ মে এনবিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। এর পর থেকে এই অধ্যাদেশ বাতিলের দাবিতে কলম বিরতিসহ নানা কর্মসূচিতে ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন করে আসছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আন্দোলনের মুখে অধ্যাদেশ বাস্তবায়নে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করা হবে বলে আশ্বাস দেয় অর্থমন্ত্রণালয়। এরপর কাজে যোগ দিলেও আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি অব্যাহত রাখেন এবং এনবিআরে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। তবে এনবিআর চেয়ারম্যান স্বাভাবিক কাজে ফিরলেও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এখনও তার দূরত্ব রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

পাঁচ কর্মকর্তাকে ‘তাৎক্ষণিক’ বদলি এনবিআরের

আপডেট সময় ১২:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫