ময়মনসিংহ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নাটকীয় জয়ে ফাইনালে ইন্টার মিলান “ছবি বিকৃত করে আলিয়া ভাটকে বিজ্ঞাপনে ব্যবহার, তোপের মুখে পাকিস্তানি পোশাক ব্র্যান্ড” “দেশের চার বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, বইতে পারে দমকা হাওয়া” “ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের চেষ্টা করছেন ট্রাম্প” “ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের জন্য ছাত্রদলকে দায়ী করল জামায়াত” “ক্যাম্পাসে শিবিরকে হাজার বার ‘গুপ্ত’ ডাকার ঘোষণা ছাত্রদল সাধারণ সম্পাদকের” “ছাত্রদলের বিরুদ্ধে গ্রাফিতি বিকৃতির অভিযোগ আনলেন শিবির সভাপতি” ​”বুক ফেটে যাচ্ছে বাবার, কোলে নিথর সন্তান: ভাইরাল ছবিটি কাঁদাচ্ছে সামাজিক মাধ্যম” নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাবনা জেলার ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রার দুটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় ভূমি সেবা ব্যাহত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পেট্রল পাম্পে কাজ করতেও রাজি বললেন জনি ডেপ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:১৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে

হলিউড অভিনেতা জনি ডেপ অভিনয়ের থেকে বেশি আলোচনায় থাকেন ব্যক্তিজীবন নিয়ে। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বিচ্ছেদ ও মানহানি মামলা নিয়ে ঘুরেফিরেই তিনি শিরোনামে উঠে আসেন।

সে মামলা চুকেবুকে যাওয়ার তিন বছর পর ব্রিটিশ দৈনিক দ্য সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মামলাসহ নানা প্রসঙ্গে কথা বলেছেনে এ অভিনেতা।

২০১৬ সালে সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ আনেন অ্যাম্বার হার্ড। পরে দুটি আলোচিত মামলায় রূপ নেয় এই অভিযোগ। ২০১৮ সালে দ্য সান পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাম্বার জানান, জনি ডেপের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন তিনি। এরপরই মানহানির মামলা করেন ডেপ। সেই মামলার রায় আসে ২০২০ সালে, যেখানে আদালতও জনির বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে রায় দেন। পরিণতিতে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ফ্র্যাঞ্চাইজি থেকে তাকে থেকে বাদ দেয় প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স।

২০২২ সালে ওয়াশিংটন পোস্টে এক কলামে হার্ড নিজেকে ‘গার্হস্থ্য নির্যাতনের প্রতীক’ বলে উল্লেখ করলে আরেকটি মামলা করেন ডেপ। সেই মামলার শুনানি সরাসরি ইউটিউবে সম্প্রচার হওয়ার পর বিশ্বজুড়ে আলোড়ন তোলে।

ডেপ আরও বলেন, ‘নেতিবাচক প্রচার, বানোয়াট খবর—সব সহ্য করেছি। তবু লড়ে গেছি। আমি ভেবেছিলাম, শেষ পর্যন্ত লড়ব। শেষ পর্যন্ত পেট্রল পাম্পেও যদি কাজ করতে হয়, তাহলেও চলবে। আগে করেছি, আবার করব।’

মামলায় নিজের পক্ষেই বেশির ভাগ রায় পান জনি ডেপ। আদেশে জনির বিরুদ্ধে আনা হার্ডের পারিবারিক নির্যাতনের অভিযোগকে সাজানো বলে উল্লেখ করেছেন আদালত। একই সঙ্গে জনিকে ১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। জনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনার পেছনে হার্ডের অসৎ উদ্দেশ্য ছিল বলেও তখন জানিয়েছেন আদালত।

মার্কিন মামলার কয়েক বছর পর ‘ডে ড্রিংকার’ দিয়ে আবারও হলিউডে ফিরছেন ডেপ, সিনেমাটিতে তার বিপরীতে থাকবেন পেনেলোপি ক্রুজ। ডেপের কথায়, ‘আমার জীবনে কোনো আক্ষেপ নেই—আগে যা হয়েছে তা নিয়ে ভেবে আর লাভ কী।’ ২০২৬ সালে মুক্তি পাবে ‘ডে ড্রিংকার’।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নাটকীয় জয়ে ফাইনালে ইন্টার মিলান

পেট্রল পাম্পে কাজ করতেও রাজি বললেন জনি ডেপ

আপডেট সময় ১২:১৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫