ময়মনসিংহ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাবনা জেলার ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রার দুটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় ভূমি সেবা ব্যাহত শিক্ষামন্ত্রীর ঝটিকা অভিযান: না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যাওয়ার ঘোষণা জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে জানিয়েছেন ডা. জাহেদ আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা তৌকীর আমার জীবনের ‘প্রথম ভিলেন’ জানিয়েছেন আবুল হায়াত ​বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালের প্রতি আহ্বান প্রশাসনহীন নালিতাবাড়ী: থেমে ছে উন্নয়ন : বেড়েছে ভোগান্তি ” ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যে পাকিস্তানের তীব্র প্রতিবাদ ও সতর্কতা পূর্বধলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘নেতিবাচক মন্তব্যগুলো কষ্ট দেয়’

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

আইনা আসিফ পাকিন্তানের জনপ্রিয় অভিনেত্রী । ১৬ বছর বয়সী এই অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতা দিয়ে দেশের গণ্ডি পেরেছি বাংলাদেশের দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। 

আইনা আসিফ যেমন ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন পাশাপাশি নেটিজেনদের সমালোচনার মুখেও পরতে হয়েছে। এবার এক সাক্ষাৎকারে কটাক্ষকারীদের নিয়ে মুখ খুলেছেন।

সাক্ষাৎকারে তিনি জনসমক্ষে বেড়ে ওঠার চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলার পাশাপাশি উল্লেখ করেছেন যে, তিনি দেখতে হয়তো খুব ভালো না, নেতিবাচক মন্তব্যগুলো সত্যিই তাকে কষ্ট দেয়।

সাক্ষাৎকারে আইনা আসিফ বলেন, ‘একজন পাবলিক ফিগার হিসেবে আপনাকে সমালোচনার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি ইতিবাচক সমালোচনা গ্রহণ করি, তবে কখনো কখনো নেতিবাচক মন্তব্য পড়ে কাঁদি। আমি দেখতে হয়তো খুব ভালো না, নেতিবাচক মন্তব্যগুলো সত্যিই কষ্ট দেয়।’

তার কথায়, ‘মানুষ আমার চেহারা নিয়ে উপহাস করে, যেন একজন অভিনেত্রী হওয়ার অর্থ তাদের সৌন্দর্যের সংকীর্ণ মানদণ্ডের সাথে আমাকে মানিয়ে চলতে হবে কিন্তু অভিনয় হল প্রতিভা। আপনি আপনার চেহারা পরিবর্তন করতে পারবেন না এবং আমি মনে করি না যে এর জন্য বিচার করা ঠিক হবে।’

চ্যালেঞ্জ সত্ত্বেও আইনা তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্বাস করেন যে তিনি একজন অভিনেত্রী হিসেবে বড় হচ্ছেন। তার ভাষ্যে, ‘আমি সময়ের সাথে সাথে নিজের উন্নতি করার চেষ্টা করছি। তবে একই সাথে, আমি চাই মানুষ আরও একটু সদয় হোক।’

প্রসঙ্গত, আইনা আসিফ তার অভিনয় জীবন শুরু করেছিলেন একজন শিশু মডেল হিসেবে। টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করার পর ২০২১ সালে ‘পেহলি সি মহব্বত’ নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।

পরে তিনি ‘হাম তুম’, ‘পাঞ্জরা’ এবং ‘মায়ি রি’ নাটকে তার ভূমিকার জন্য দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেন যেখানে তিনি প্রধান চরিত্র ক্বুরাত-উল-আইন ‘আনি’ হাবিবের ভূমিকায় অভিনয় করেন। তিনি বর্তমানে ‘পারুয়ারিশ’ নাটকে অভিনয় করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে

‘নেতিবাচক মন্তব্যগুলো কষ্ট দেয়’

আপডেট সময় ১২:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫