ময়মনসিংহ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফরিদপুর থানা পুলিশের অভিযানে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার ​সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে জামায়াতের আপত্তি, কিন্তু সাইবার অপরাধ রুখতে আইনের পক্ষে তথ্যমন্ত্রী ​এশিয়ান গেমসে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান রাজধানীসহ ২৫ জেলায় তীব্র তাপপ্রবাহ, সাথেই ভারী বর্ষণের প্রবল পূর্বাভাস ইউ গেট আউট ফ্রম দিস রুম’: সিভিল সার্জনকে রেগে ঘর থেকে বের করে দিলেন আইনমন্ত্রী কারাগারে জন্ম ও বেড়ে ওঠা: ৭ বছর পর অবরুদ্ধ জীবন থেকে মুক্ত মোবাশ্বেরা ‘১১ হাজার কোটি’ ফিরিয়ে এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি: আসিফ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় জানিয়েছেন ইসি আনোয়ারুল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ সরকারি ৬ কলেজে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

রাজধানীর সরকারি তিতুমীর কলেজসহ দেশের ছয়টি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে তিনটি কলেজে অধ্যক্ষ ও তিনটি কলেজে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

তিন কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকার ধামরাই সরকারি কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ইফতেকার আলী। তিনি এর আগে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজে পরিসংখ্যান বিভাগে কর্মরত ছিলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি থাকার পর সম্প্রতি ঢাকার সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ে বদলির আদেশ হয়েছিল তার। তবে সেখানে যোগ দেওয়ার আগেই তাকে আবার ধামরাই সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হলো।

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন দর্শনের অধ্যাপক বাহারুল মোহাম্মদ আবদুল বাতেন। তিনি মাউশিতে ওএসডি ছিলেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন মো. আবদুল হান্নান খন্দকার। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক।

নতুন অধ্যক্ষ পেলো তিন কলেজ

সরকারি তিতুমীর কলেজে নতুন উপাধ্যক্ষ হয়েছেন তাহমিনা ইসলাম। তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সমাজকল্যাণ/সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছিলেন। টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছেন একই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক সুব্রত কুমার সাহা।

এছাড়া মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজের উপাধ্যক্ষ নিয়োগ পেয়েছেন ফকির ফারুক আহম্মেদ। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। ফারুক আহম্মেদ মাউশিতে ওএসডি ছিলেন। তার আগে তিনি মানিকগঞ্জের সাটুরিয়ার ভিকু সরকারি মেমোরিয়াল কলেজে কর্মরত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর থানা পুলিশের অভিযানে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার

নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ সরকারি ৬ কলেজে

আপডেট সময় ০৯:৫৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫