ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ডাকসু নিয়ে ষড়যন্ত্র করলে পরিণতি হাসিনার থেকেও খারাপ হবে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট বানচালের ষড়যন্ত্র করলে পরিণতি শেখ হাসিনার থেকেও খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।

আজ  বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনী প্রচারণায় এসে এই হুঁশিয়ারি দেন তিনি।সাদিক কায়েম বলেন, ‘ভোট বানচালের ষড়যন্ত্র চলছে। সব প্রার্থী দায়িত্বশীল আচরণ করলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।’

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ষড়যন্ত্র করতে চাইলে তাদের পরিণতি শেখ হাসিনার থেকেও খারাপ হবে।’
 
সাইবার বুলিং, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে অভিযোগ করে শিবির সমর্থিত ভিপি প্রার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন অপেশাদারি আচরণ করছে। অভিযোগের ব্যবস্থা নিচ্ছে না।’
 
ডাকসু নির্বাচনের কিছু প্রার্থী বহিরাগতদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ সাদিক কায়েমের।
 
তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। তাই এখন শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ক্যাম্পাসে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে

ডাকসু নিয়ে ষড়যন্ত্র করলে পরিণতি হাসিনার থেকেও খারাপ হবে

আপডেট সময় ০২:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫