ময়মনসিংহ , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ঢাকা বোর্ডে এসএসসির খাতা মূল্যায়ন করছে ছাত্র! শিক্ষক-শিক্ষার্থী আটক ২৪ ঘণ্টায় ঢাকাসহ ৫ বিভাগে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা ঢাকাসহ যেসব জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস বন্যার নির্মমতা: দাফনের জায়গাটুকুও নেই, লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে পানিতে ​ নগদ দশ লক্ষ টাকা নিয়ে পা/লি/য়ে গেল মাগুরার সুন্দরী রুনা লায়লা পূর্বধলায় জলাবদ্ধতা নিরসনে এমপি মানসুরা আলমের পক্ষে হিরনপুর বাজার পরিদর্শন ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিল সহ এক নারী গ্রেফতার নেত্রকোনার মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় ১০ সশস্ত্র আনসার মোতায়েন,
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জানালো আবহাওয়া অফিস ,আগামী সপ্তাহ থেকেই বাড়বে ঠান্ডা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

সব ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটতে পারে। এ ছাড়া চলতি মাস শেষে সারা দেশে শীত অনুভূত হতে পারে। তবে আগামী ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহ আসার শঙ্কা নেই।

গত রোববার (২ নভেম্বর) সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানায়।

সম্প্রতি আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীতে। পরে ক্রমান্বয়ে সারা দেশে পুরোদমে শীত শুরু হবে।

রোববার (২ নভেম্বর) দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, চলতি নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ ছাড়া বঙ্গোপসাগরে দুই-তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রাও ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। এ ছাড়া চলতি মাসে দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ঢাকা বোর্ডে

জানালো আবহাওয়া অফিস ,আগামী সপ্তাহ থেকেই বাড়বে ঠান্ডা

আপডেট সময় ০৯:০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫