ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুর্নীতির অভিযোগ প্রমাণিত: এসকে সুরের ৩ বছরের জেল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তৌকীর আমার জীবনের ‘প্রথম ভিলেন’ জানিয়েছেন আবুল হায়াত

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদকে জীবনের ‘প্রথম ভিলেন’ বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। তিনি জানিয়েছেন, জীবনে তৌকীর আহমেদই তাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছেন।

গত রোববার (১৯ এপ্রিল) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হয় ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’ শীর্ষক অনুষ্ঠানমালা। সেখানেই এমন মন্তব্য করেন আবুল হায়াত।

আবুল হায়াত আরও বলেন, বিপাশারও একই রোগ বই পড়া। ও যখন দশম শ্রেণিতে পড়ে তখন কোরআন, বেদ, বাইবেল-এগুলো ওর পড়া শেষ। এখনও সে বই পড়ে। পড়া শেষে আমাকে সে গল্প বলে। এ দুই মানুষ একত্রিত হলো যেদিন সেদিন অনেক কেঁদেছি। তাই আমি এখনও বলি, তৌকীর আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে।
আবেগে আপ্লুত হয়ে তিনি বলেন, যেদিন তৌকীর বিয়ে করে বিপাশাকে নিয়ে গেল আমি এত কান্না আমার জীবনে কাঁদিনি। আমার দুই কন্যা। দুই কন্যার বিয়েতেই আমি কেঁদেছি। যার মধ্যে তৌকীর হলো ‘প্রথম ভিলেন’। কিন্তু আমি সুখী। তৌকীরের জীবনে সবকিছু গোছানো ও হিসেব করা।

সবশেষে আবুল হায়াত বলেন, তৌকীর মানুষ হিসেবে কেমন বলি। তার নিজের পরিবারের প্রতি, মা-ভাইবোনদের প্রতি তার যেমন ভক্তি- শ্রদ্ধা, আমাদের প্রতিও তার চেয়ে কম ভক্তি-শ্রদ্ধা নেই। আমরা তার আপন বাবা-মায়ের মতোই। ব্যক্তিজীবনে সে দুই সন্তানের বাবা। দুই সন্তানকেই সে মায়ের মতো লালন-পালন করে। আমি সব সময় বলি, তৌকীর তুমি আমেরিকায় থাকো কি বাংলাদেশে থাকো- এমনি থাকো আর কাজ করে যাও।

বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াতের সম্পর্কে জামাতা হন নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ। ১৯৯৩ সালের ২৩ জুলাই আবুল হায়াতের বড় মেয়ে অভিনেত্রী বিপাশা হায়াতকে বিয়ে করেন তৌকীর। ব্যক্তিজীবনে তৌকীর-বিপাশা দম্পতি দুই সন্তানের বাবা-মা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি

তৌকীর আমার জীবনের ‘প্রথম ভিলেন’ জানিয়েছেন আবুল হায়াত

আপডেট সময় ১১:৫৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬