ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত বললেন রিজভী নেত্রকোণায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ পরিদর্শন পুরনো ঐতিহ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ, স্টল নিতে আগ্রহীদের যোগাযোগের আহ্বান পাঁচবিবিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন আব্দুল মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য পূর্বধলায় ৬৬টি পূজামণ্ডপের মধ্যে ৬৫টিতে প্রতিমা বিসর্জন, বাকি ১টি স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ কেটে জলাশয়ের মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়ার অন্ধকার জেলে হাজারো বাংলাদেশি: স্বজনদের আহাজারি, দূতাবাসের কার্যকর ভূমিকার আকুল আবেদন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:৩৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, ছিন্নমূল ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়েছে।আজ সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শাড়ি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক।
​

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রকৌশলী এনামুল হক বলেন, “শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালির আবহমান সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে দুর্গাপূজা সার্বজনীন আনন্দ, সৌহার্দ্য ও মিলনমেলায় পরিণত হয়।”

​তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং পূজা মণ্ডপগুলোতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য প্রশাসনকে নির্দেশনা দেন।
​

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত বললেন রিজভী

ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ

আপডেট সময় ০১:৩৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬