ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত বললেন রিজভী নেত্রকোণায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ পরিদর্শন পুরনো ঐতিহ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ, স্টল নিতে আগ্রহীদের যোগাযোগের আহ্বান পাঁচবিবিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন আব্দুল মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য পূর্বধলায় ৬৬টি পূজামণ্ডপের মধ্যে ৬৫টিতে প্রতিমা বিসর্জন, বাকি ১টি স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ কেটে জলাশয়ের মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়ার অন্ধকার জেলে হাজারো বাংলাদেশি: স্বজনদের আহাজারি, দূতাবাসের কার্যকর ভূমিকার আকুল আবেদন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খালিশপুরে দুর্গাপূজা উপলক্ষে শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

​শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার খালিশপুরে শতাধিক সনাতন ধর্মাবলম্বী অসচ্ছল নারী, পুরুষ ও শিশুর মাঝে বস্ত্র বিতরণ করেছে ‘নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’।

গত ​সোমবার (১৯ অক্টোবর) আয়োজিত এক বস্ত্র বিতরণ কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি, পুরুষদের মাঝে লুঙ্গি এবং শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।
​

উক্ত কর্মসূচিতে প্রধান পৃষ্ঠপোষকতা করেন ‘নাহিয়ান ফাউন্ডেশন অব ইউএসএ’-র প্রতিষ্ঠাতা শায়লা আজীম। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন খুলনা মহানগরীর খালিশপুর থানা বিএনপির ১০ নম্বর ওয়ার্ডের সদস্য এবং খুলনা সিটি করপোরেশনের ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী তাহেরা সুলতানা রত্না।

​সাবেক সরকারি কর্মকর্তা ও সমাজসেবক এ এম নাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান খান, মো. আব্দুল হাই (কালু), হৃদয় হাশেম আসমত, জাহাঙ্গীর কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

​আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার করাই তাঁদের এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। “ধর্ম যার যার, উৎসব সবার—মানবতার বন্ধনে গড়ে উঠুক সম্প্রীতির বাংলাদেশ”—এই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত বললেন রিজভী

খালিশপুরে দুর্গাপূজা উপলক্ষে শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

আপডেট সময় ০২:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬