ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না বললেন সিইসি

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০১:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন রাজনীতির মধ্যে ঢুকতে চায় না মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা করা সময়সীমা মাথায় রেখেই নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে।

রোববার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপির) পক্ষ থেকে ইসিকে ল্যাপটপ ও স্ক্যানার হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।

সিইসি আরও বলেন, ‘আমরা…ফ্রি, ফেয়ার গেম উপহার দিতে চাই। অল প্লেয়ারস ক্যান প্লে আন্ডার দ্য রুলস অব দ্য গেম—এমন পরিবেশ সৃষ্টি করে দিতে চাই।’

বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে ধারণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছিলেন, ভোট কবে হবে তা নির্ভর করবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে কতটা সংস্কার করে নির্বাচনে যাওয়া হবে, তার ওপর।

সিইসি জানান, সোমবার (১৯ জানুয়ারি) থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু হবে।

ভোটার তালিকা নিয়ে সংশয় দূর করার ব্যাপারে ইসি আশাবাদী জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা ছয় মাসের মধ্যে হালনাগাদ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করব।’

ইসির পক্ষ থেকে জানানো হয়, ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় কাজ করবেন ৬৫ হাজার কর্মী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না বললেন সিইসি

আপডেট সময় ০১:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫