ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ ঈশ্বরগন্জের তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ: যোগদানের ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার শিপ্রার রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন মদনে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তারেক রহমান দেশে ফিরবেন কবে: মির্জা ফখরুল

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

লন্ডন বৈঠকের পর থেকেই আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ। দলীয় সূত্র বলছে, তিনি কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারেন, তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, যুক্তরাষ্ট্র সফর শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরলে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সূচি নির্ধারণ হবে। তিনি বলেন, ‘আমাদের মহাসচিব যুক্তরাষ্ট্র থেকে ফিরলে তার কাছে অনেক বার্তা থাকবে। তিনি সংবাদ সম্মেলনে জানাবেন কবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন।’

বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ‘দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ফল হিসেবে মানুষ নির্বাচন চায়। জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা দেখতে চায়।’

২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান গত সতের বছর ধরে ভার্চুয়ালি রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং দলকে দিক নির্দেশনা দিয়ে আসছেন। তবে আসন্ন নির্বাচনের আগে দেশে ফেরার সম্ভাবনা ঘিরে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে দলীয় নেতাকর্মীদের মধ্যে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

তারেক রহমান দেশে ফিরবেন কবে: মির্জা ফখরুল

আপডেট সময় ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫