ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আইসিউতে পরীমণির মেয়ে, ছেলেসহ নায়িকাও অসুস্থ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৪১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

ঢালিউড নায়িকা পরীমণি দুই সন্তানসহ পরিবারের তিনজনই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অভিনেত্রীর মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে গুরুতর অসুস্থ থাকায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে পরীমণি ফেসবুকে জানান, তার মেয়ে আইসিইউতে ভর্তি, ছেলে পদ্মের জ্বর ১০২ ডিগ্রি এবং তার নিজস্ব জ্বর ১০৩.৫ ডিগ্রি, সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট রয়েছে।

এর আগে ‎সোমবার সকালে এক পোস্টে অভিনেত্রী লেখেন, বাসার সবার জ্বর।

রোববার (১৭ আগস্ট) সকালে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে হাসপাতালে যান পরী। সঙ্গে নেন তার ছেলেকেও। চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। বর্তমানে একমাত্র ছেলে পদ্ম ও পরীমণি নিজেও হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত ১০ আগস্ট ছিল পরীর ছেলের জন্মদিন। এরপর থেকেই ফেসবুকে অভিনেত্রী অসুস্থতার খবর দিচ্ছেন একের পর এক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

আইসিউতে পরীমণির মেয়ে, ছেলেসহ নায়িকাও অসুস্থ

আপডেট সময় ১০:৪১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫