ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এসএসসি পরীক্ষার ১৭ কেন্দ্র বাতিল ২০২৬ সালের

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৫১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। 

গত মঙ্গলবার (৬ জানুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, প্রশাসনিক জটিলতা ও পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার কারণে মোট ১৭টি মূল পরীক্ষা কেন্দ্র এবং ২২১টি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া কেন্দ্রগুলোর তালিকায় রয়েছে ঢাকার হাজি এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় (ঢাকা-৬৯), হাজি বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় (ঢাকা-৭৮) এবং আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয় (ঢাকা-৩০)। ঢাকার বাইরে শিবালয়-২ কেন্দ্রের অধীন রাওয়ান ইনে রমজান স্কুল অ্যান্ড কলেজ, জয়ানগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়, কামারখালী উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর ক্যাডেট কলেজ কেন্দ্রটিও বাতিল ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, বালিয়াকান্দি-২ কেন্দ্রের লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে পর্যাপ্ত পরীক্ষার্থী না থাকায় সেটি বাতিল করা হয়েছে এবং গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দোয়েল একাডেমি কেন্দ্রটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে বিশেষ বিবেচনায় কিশোরগঞ্জ জেলার হাওর বেষ্টিত নিকলী ও অষ্টগ্রাম উপজেলার ৪টি ভেন্যু কেন্দ্র বহাল রাখা হয়েছে।

শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতেই কেন্দ্র পুনর্বিন্যাসের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে এই চূড়ান্ত তালিকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

এসএসসি পরীক্ষার ১৭ কেন্দ্র বাতিল ২০২৬ সালের

আপডেট সময় ১১:৫১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬