ময়মনসিংহ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারে চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার ৩ নম্বর আসামি মুবিন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কলমাকান্দাকে হারাল আটপাড়া হাওরাঞ্চলের সমস্যা সমাধানে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হুসাইন বান্দরবানে ৩০ হাজার পিস ইয়াবাসহ ১ প্রাইভেটকার চালক গ্রেফতার বেনাপোলে বিশেষ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি ময়নসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ দিদারুল ইসলামের বিদায় সংবর্ধনা মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির নেত্রকোনার কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ময়মনসিংহে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বর্ণাঢ্য শোভাযাত্রা ত্রিশালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কালীগঞ্জে সামান্য বৃষ্টিতেই জলবন্দী শত শত পরিবার, দুর্ভোগ পোহাতে হচ্ছে বছরজুড়ে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা সদরের নাকের ডগায় সামান্য বৃষ্টিতেই দীর্ঘস্থায়ী জলবদ্ধতায় রূপ নেয়। একবার পানি জমলে তা আর সরে না, বরং বছরজুড়ে পানিবন্দী থাকে শত শত পরিবার। দীর্ঘ দুই যুগ ধরে এমন অবর্ণনীয় দুর্ভোগে দিন কাটাচ্ছেন বাজার গ্রাম ও বাজার গ্রাম রহিমপুর এলাকার বাসিন্দারা।

​উপজেলা সদর কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম এবং রহিমপুর এলাকার চিত্র এটি। অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় শুধু ঘরবাড়ি নয়, রাস্তাঘাট, উঠান ও রান্নাঘর পর্যন্ত ময়লা-দূষিত পানিতে সয়লাব হয়ে গেছে। বছরের পর বছর জমা পানি থেকে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এবং বাধ্য হয়ে ময়লা পানিতে চলাফেরা করায় নারী, শিশু ও বৃদ্ধরা চর্মরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। মানবেতর এই জীবন সইতে না পেরে অনেক পরিবার ইতোমধ্যে এলাকা ছেড়ে চলে গেছেন।

​স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও ভোট শেষ হলে তাদের আর দেখা মেলে না। উপজেলা সদর থেকে মাত্র ৫০০ গজ পূর্বে এমন দুরবস্থা চললেও স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাছাড়া গত প্রায় ছয় মাস ধরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি শূন্য থাকায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টিতে প্রয়োজনীয় মনোযোগ দিতে পারছেন না বলে অভিযোগ রয়েছে।

​এ বিষয়ে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ার কথা জানিয়ে দায় এড়াতে চান। অন্যদিকে, সম্প্রতি দেবহাটা উপজেলার পাশাপাশি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করায় বিষয়টি তার জানা নেই বলে জানিয়েছেন।

​দীর্ঘস্থায়ী এই জলবদ্ধতা থেকে মুক্তি পেতে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে এলাকার ভুক্তভোগী জনসাধারণ স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের আশু হস্তক্ষেপ ও প্রশাসনিক নজরদারি কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার ৩ নম্বর আসামি মুবিন গ্রেপ্তার

কালীগঞ্জে সামান্য বৃষ্টিতেই জলবন্দী শত শত পরিবার, দুর্ভোগ পোহাতে হচ্ছে বছরজুড়ে

আপডেট সময় ০২:০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬