ময়মনসিংহ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন নেত্রকোণার জেলা প্রশাসক শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স শেরপুরে গণশুনানিতে ১৩ জন পেলেন হুইলচেয়ার, বিতরণ একটি ট্রাইসাইকেলও গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে অবহিতকরণ সভা ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের টিকিটসহ কালোবাজারি আটক, ৩ মাসের কারাদণ্ড রাউদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র পানিসঙ্কট ও সংস্কারে অবহেলার অভিযোগ, প্রধান শিক্ষকের নীরবতা শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়—পূর্বধলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ধামইরহাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পূর্বধলায় জুয়ার আসর থেকে নগদ টাকাসহ আটক ৭, মামলা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে অবহিতকরণ সভা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:২৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে প্রতি মাসে ২,৫০০ টাকা ভাতার ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ সংক্রান্ত এক অবহিতকরণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্য নিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় একজন নিবন্ধিত ফ্যামিলি কার্ডধারী প্রতি মাসে ২,৫০০ টাকা করে সরকারি ভাতা পাবেন। প্রাথমিক পর্যায়ে এলাকার অসচ্ছল পরিবারগুলোকে এবং পর্যায়ক্রমে সব পরিবারকে এই সেবার আওতায় নিয়ে আসা হবে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবর। গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. কে এম বাবর বলেন, “সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। এই কার্যক্রমে কোনো ধরনের স্বজনপ্রীতি বা ভুল তথ্য যাতে প্রশ্রয় না পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

​সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোরাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারেক সুলতান এবং শহর সমাজসেবা অফিসার আল আমীন মোল্লা।
​অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন নেত্রকোণার জেলা প্রশাসক

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে অবহিতকরণ সভা

আপডেট সময় ১১:২৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬