ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:২২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৯৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার, প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন আচরণের প্রতিবাদ এবং নিরাপত্তা ও আবাসনসহ নানা সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীদের একাংশ।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। 

১) শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে প্রক্টরকে বাদী হয়ে মামলা করতে হবে এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী হামলায় জড়িত থাকলে চাকরিচ্যুত করে শাস্তির আওতায় আনতে হবে।
 
২) হামলার পর বাসা ও কটেজ ছেড়ে যেসব শিক্ষার্থী অন্যত্র অবস্থান নিয়েছেন, তাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এজন্য ৭২ ঘণ্টার মধ্যে উদ্যোগ নিতে হবে।
ক) কটেজ ও বাসার মালিকদের সঙ্গে আলোচনা করে লিখিতভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যতদিন শিক্ষার্থীরা অনিরাপদ বোধ করবেন, ততদিন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করতে হবে।
খ) এক সপ্তাহের মধ্যে দীর্ঘদিন অব্যবহৃত হলগুলো সংস্কার করতে হবে।
  
৩) নিরাপত্তা প্রদানে ব্যর্থতার দায় নিয়ে—
ক) উপাচার্যের অযাচিত বক্তব্য প্রত্যাহার করতে হবে।
খ) দায়িত্বহীন আচরণের জন্য প্রক্টরিয়াল বডিকে জবাবদিহি করতে হবে।
গ) ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলো প্রকাশ করতে হবে।
 
৪) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন করতে হবে এবং দক্ষ লোকবল নিয়োগ দিয়ে নিরাপত্তা দপ্তরকে ঢেলে সাজাতে হবে।
 
৫) দুটি জরুরি হটলাইন সার্ভিস চালু করতে হবে—
ক) শিক্ষার্থীদের প্রয়োজনে প্রক্টর অফিসের তত্ত্বাবধানে একটি হটলাইন সার্ভিস।
খ) যৌন নিপীড়ন নিরোধ কমিটির তত্ত্বাবধানে নারী নিপীড়ন বিরোধী সেল গঠন করে আলাদা হটলাইন সার্ভিস।
 
মানববন্ধনে আরবী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুজাহিদ উল্লাহ বলেন, ‘আজ আমরা মূলত পাঁচ দফা দাবিতে মানববন্ধন করছি। প্রথম দাবি ছিল ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের সনাক্ত করা। কিন্তু সেটি করা হয়নি, বরং অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। এজন্য আমরা আহত শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির জবাবদিহির দাবিতে এখানে দাঁড়িয়েছি।’
 
মানববন্ধন চলাকালে শিক্ষা ও গবেষণা বিভাগের চতুর্থ বর্ষের আহত শিক্ষার্থী সাকিব আহমেদ অজ্ঞান হয়ে পড়লে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০২:২২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫