ময়মনসিংহ , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এক স্থানে ডিলার পয়েন্ট, অন্য স্থানে গুদাম: পীরগঞ্জে সার কিনতে গিয়ে চরম ভোগান্তিতে কৃষকরা কেরানীগঞ্জে ৬০ পুরিয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার সীমান্তে বিজিবির কঠোর অভিযান: উদ্ধার ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টর যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ময়মনসিংহের গৌরীপুরে গুজিখার কেরামতিয়া মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় ২৮ বাস আটক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসে ওঠার সময় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রেখেছেন একদল শিক্ষার্থী।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ভুক্তভোগীকে ফেলে দেওয়া হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন।

ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা জানান, ভুক্তভোগী শিক্ষার্থী টিউশনি শেষে সাভার থানাস্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠতে সংকেত দেন। এ সময় বাসচালকের সহকারী জিজ্ঞাসা করেন, কোথায় যাবেন? তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলেন। বাসে ওঠার পর চালকের সহকারী আবার ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেন কোথায় যাবেন? এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে চলন্ত অবস্থায় চালকের সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। বাস থেকে পড়ে পায়ে আঘাত পান তিনি। ঘটনাটি জানাজানি হলে তার সহপাঠীরা রাত ৮টার দিকে রাজধানী পরিবহনের বাসগুলো আটক করতে শুরু করেন।

ভুক্তভোগী ছাত্রী জানান, আমাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় আমি পায়ে ব্যথা পেয়েছি। এ ঘটনার আমি সুষ্ঠু বিচার চাই।শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগী শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বাস জব্দ করা হয়েছে। যে চালকের সহকারী তাকে ধাক্কা দিয়েছেন, তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং ক্ষমা চাইতে হবে। পরিবহন কর্তৃপক্ষকে লিখিত মুচলেকা দিতে হবে, যেন আর কোনো শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের আচরণ করা না হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। একজন মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া দুঃখজনক। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বাসের মালিকপক্ষ আসবে বলে জেনেছি। তারা এলে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির

জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় ২৮ বাস আটক

আপডেট সময় ১২:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫